মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ । ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আদ্-দ্বীন হাসপাতাল কুষ্টিয়া শাখায় হুন্দাই লিফট স্থাপনে চুক্তি

অনলাইন ডেস্ক »

কুষ্টিয়ায় আদ্-দ্বীন হাসপাতালের শাখায় আধুনিক লিফট সরবরাহ ও স্থাপনের জন্য Hyundai Elevator Ltd.-এর সঙ্গে একটি চুক্তি সম্পন্ন হয়েছে।

চুক্তি অনুযায়ী, আদ্-দ্বীন হাসপাতাল কুষ্টিয়া শাখায় Hyundai ব্র্যান্ডের লিফট সরবরাহ ও স্থাপন করা হবে।

চুক্তি সম্পাদন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আদ্-দ্বীন ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের সাবেক নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন এবং প্রতিষ্ঠানটির পরিকল্পনা ও উন্নয়ন (Planning & Development) বিভাগের ডাইরেক্টর স্থপতি মো. আবদুল্লাহ্ আল হাবিব (সুমন) এবং Hyundai Elevator Ltd এর ম্যানেজিং ডাইরেক্টর মো. আমিনুল ইসলাম।

চুক্তির মাধ্যমে আদ্-দ্বীন হাসপাতাল কুষ্টিয়া শাখায় আধুনিক ও নির্ভরযোগ্য লিফট ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে রোগী, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচলের ক্ষেত্রে কার্যকর লিফট ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন এ লিফট স্থাপনের মাধ্যমে হাসপাতালটির উল্লম্ব পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্য রয়েছে।

Hyundai Elevator Ltd.-এর পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন ধরনের আবাসিক, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক প্রকল্পে আধুনিক লিফট সমাধান প্রদানের ধারাবাহিকতায় আদ্-দ্বীন হাসপাতাল কুষ্টিয়া শাখার এ প্রকল্পেও Hyundai ব্র্যান্ডের লিফট সরবরাহ ও স্থাপন করা হবে।

আপনার মন্তব্যটি লিখুন
শেয়ার করুন »

মন্তব্য করুন »