রাজধানীর উত্তরায় Unity Tower প্রকল্পে লিফট সরবরাহ ও স্থাপনের জন্য OTIS Elevator Company-এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তি অনুযায়ী, উত্তরার Unity Tower প্রকল্পে আধুনিক লিফট সরবরাহ ও স্থাপনের দায়িত্ব পালন করবে ওটিস এলিভেটর কোম্পানি লিমিটেড।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওটিস এলিভেটর কোম্পানি লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এবং ডাইরেক্টর (সেলস) নজরুল ইসলাম।
অন্যদিকে Unity Tower-এর পক্ষে উপস্থিত ছিলেন মো. সাহিদুর রহমান, আব্দুল মান্নান ও মো. নিজাম।
চুক্তির মাধ্যমে Unity Tower প্রকল্পে নিরাপদ, আধুনিক ও নির্ভরযোগ্য লিফট ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
OTIS Elevator Company এর পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক প্রকল্পে মানসম্মত লিফট সরবরাহ ও স্থাপনের মাধ্যমে আধুনিক ও নিরাপদ উল্লম্ব পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। Unity Tower প্রকল্পের এ অংশীদারিত্বের মাধ্যমে সেই কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।