বুধবার, ০৩ জুন ২০২৬ । ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জের ছাতকে শিয়া সম্প্রদায়ের বাড়িতে হামলা

সুনামগঞ্জ প্রতিনিধি »

সুনামগঞ্জের ছাতক উপজেলার কামারগাঁওয়ের শিউটার পাড়া এলাকায় শিয়া সম্প্রদায়ের এক বাড়িতে হামলা করেছে হেফাজতে ইসলাম। রোববার (১৯ অক্টোবর) মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে স্থানীয় কিছু হেফাজতে ইসলামের সদস্যদের নিয়ে এই হামলা হয়েছে বলে জানা যায়।

এসময় বাড়িতে থাকা মোছা: রেহানা বেগম (৫৮) নামের এক মহিলেকে অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকেন তারা। মহিলার ছেলে আকিকুর রহমান ঘর থেকে বেড়িয়ে এসে প্রতিরোধ করলে তারা তার উপর আক্রমন করে। স্থানীয় প্রতিবেশীরা বলেন, আকিকুর রহমানের চিৎকার শুনে তারা ছুটে এসে দেখেন, মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে স্থানীয় হেফাজতে ইসলামের কর্মীরা কাঠের লাঠি দিয়ে তাকে পিঠিয়ে আহত করেছে। পরে প্রতিবেশীরা সবাই দ্রুত ছুটে আসলে তারা এলাকা ছেড়ে চলে যায়। ঐ সময় রেহানা বেগম এর উপর শারীরিক ভাবে আহত হয়েছেন। প্রতিবেশীরা দুজনকে কইতক ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নিয়ে ভর্তি করেন।

উল্লেখ্য, শেখ হাসিনার পতনের আগে ও পরে রাজনৈতিক অস্থিরতার মধ্যে হিন্দু, শিয়া সম্প্রদায়, আহমদিয়া মুসলিম এবং চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর ওপর ব্যাপক হামলা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর ও উপাসনালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে; বিশেষ করে ঠাকুরগাঁও, লালমনিরহাট, দিনাজপুর, খুলনা, সিলেট ও রংপুরে হামলার ঘটনা বেশি ঘটেছে।

আপনার মন্তব্যটি লিখুন
শেয়ার করুন »

মন্তব্য করুন »