বুধবার, ০৩ জুন ২০২৬ । ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ছয়তলা ভবনে লিফট মেরামতের সময় টেকনিশিয়ানের মৃত্যু

অনলাইন ডেস্ক »

রাজধানীর মগবাজারের গুলবাগ এলাকায় লিফট সার্ভিসিংয়ের সময় বিদ্যুৎস্পৃষ্টে ইব্রাহিম খলিল অপু (২৫) নামে এক লিফট মিস্ত্রির মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শাহজাহানপুর থানাধীন মালিবাগ-গুলবাগ এলাকার একটি ছয়তলা ভবনের পাঁচতলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী মো. সান্ত জানান, ভবনের পাঁচতলায় লিফট সার্ভিসিংয়ের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন অপু। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তিনি লিফটের ভেতরে অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

নিহত ইব্রাহিম খলিল অপু ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার দিগনগর গ্রামের আলাউদ্দিনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

আপনার মন্তব্যটি লিখুন
শেয়ার করুন »

মন্তব্য করুন »