রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ । ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় লিফটের ফাঁকা জায়গায় পড়ে মৃত্যু নাকি হত্যা?

অনলাইন ডেস্ক »

রাজধানীর সবুজবাগে নির্মাণাধীন একটি ভবনের লিফটের ফাঁকা স্থান (লিফট শ্যাফট) থেকে টিপু মোল্লা (৪৭) নামে এক ঠিকাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে নিখোঁজ ছিলেন।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত টিপু মোল্লার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। এছাড়া ঘটনাস্থলে একটি সিগারেটের প্যাকেট পাওয়া গেছে, যার মধ্যে একটি সিগারেটে গাঁজা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশের ধারণা, টিপু মোল্লা লিফট শ্যাফট দিয়ে নিচে পড়ে যেতে পারেন অথবা দুষ্কৃতকারীরা ফেলে দিয়ে হত্যা করতে পারে—উভয় সম্ভাবনাই তদন্তে দেখা হচ্ছে।

এসআই আজিজুল হক ভূঁইয়া আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্যটি লিখুন
শেয়ার করুন »

মন্তব্য করুন »