সিলেট নগরীর শাহপরান এলাকার পূর্ব ভাটপাড়া গ্রামে হেফাজতে ইসলামীর কর্মীদের হামলায় আহত হয়েছেন এক নারী। আহত মহিলান নাম হাজেরা বেগম।
১৫মে (বৃহস্পতিবার) নগরীর পূর্ব ভাটপাড়া ইসলামপুর ইউনিয়নের এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, গুরুতর আহত অবস্থায় হাজেরা বেগম নিকটস্থ হাসপাতালে ভর্তি হন। চার দিন চিকিৎসাধীন নিয়ে কিছুটা সুস্থ হলে হামলাকারীদের বিরুদ্ধে শাহ পরান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি সূত্রে জানা যায় হামলাকারীদের পোশাক দেখে তাদের হেফাজতে ইসলামীর কর্মী বলে ধারণা করেছেন ঐ মহিলা।
শাহ পরান থানায় জানায়, তারা স্থানীয় সোর্স দিয়ে ইতিমধ্যে খোঁজ নিচ্ছেন এবং এর পিছনে যাদের হাত রয়েছে তাদের তারা দ্রুত তাদের গ্রেপ্তার করতে পারবেন বলে আশা করছেন।
আপনার মন্তব্যটি লিখুন